শিরোনাম
এমপি আয়নুল হকের ওপর হামলা: রায়গঞ্জে গ্রেফতার ১ নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময় নিরাপদ মাছ উৎপাদন ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বানে দোহারে মৎস্য পক্ষ পালিত চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কীটনাশক-সার ও ভেজাল শিশু খাদ্য বিক্রি, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

“রূপালী মৎস্য, স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা হলরুম ও চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু।

এ ছাড়া অনুষ্ঠানে সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, জেলা যুবদল নেতা হারুন অর রশিদ মিঠু এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর-এ ইয়াসিন নোবেলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য চাষ বহু মানুষের জীবিকার প্রধান উৎস। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে সোনারগাঁয়ের মৎস্যচাষিরা মাছের উৎপাদন আরও বাড়াতে পারেন।

তিনি বলেন, নদী-খাল, জলাশয় ও পুকুরে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। মৎস্যসম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মৎস্য খাতকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সেরা কার্প মিশ্র মৎস্যচাষি হিসেবে মঙ্গলেরগাঁওয়ের গাজী নাহিদুল ইসলাম ও দৌলতপুরের রমজান হোসেন এবং সেরা তেলাপিয়া চাষি হিসেবে কৃষ্ণপুরার মো. আফাজ উদ্দিনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

আলোচনা সভা শেষে উপজেলা চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির ৪০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
16 August 2026

সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

www.dainikkagoj.com
16 August 2026

সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

www.dainikkagoj.com