শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

কালাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

মো. মিশিকুল মন্ডল, স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কালাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালাই পৌরসভা সংলগ্ন বোরোপিটে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা মৎস্য খাতের গুরুত্ব, সম্ভাবনা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মৎস্য কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার সোহেল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য চাষে বিশেষ অবদান ও সফলতার স্বীকৃতিস্বরূপ কালাই উপজেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষীর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

বক্তারা বলেন, দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করতে মৎস্যচাষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বাড়াতে মৎস্যচাষীদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও উদ্যোগী হতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 August 2026

কালাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

www.dainikkagoj.com
16 August 2026

কালাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ

www.dainikkagoj.com