শিরোনাম
এমপি আয়নুল হকের ওপর হামলা: রায়গঞ্জে গ্রেফতার ১ নবাবগঞ্জে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ তাড়াশে অনলাইন জুয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার, ৩ মোবাইল জব্দ সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সম্মাননা সোনারগাঁয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত রামগতি থানার ওসির সঙ্গে রামগতি প্রেসক্লাবের মতবিনিময় নিরাপদ মাছ উৎপাদন ও দেশীয় প্রজাতি সংরক্ষণের আহ্বানে দোহারে মৎস্য পক্ষ পালিত চুয়াডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন কীটনাশক-সার ও ভেজাল শিশু খাদ্য বিক্রি, সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর ব্যবহৃত গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তবে হামলায় সংসদ সদস্য আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে একটি জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভাস্থলে উপস্থিত থাকার সময় সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে তাঁর গাড়ির গ্লাসসহ কিছু অংশ ভাঙচুর করা হয়।

ঘটনার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন সংসদ সদস্য আয়নুল হক। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ঘটনার বিষয়ে কথা বলেন। লাইভে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হামলার ঘটনায় সংসদ সদস্য ভিপি আয়নুল হক আহত হননি। তবে তাঁর গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাটি নিয়ে পুলিশ কাজ করছে এবং তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

এ বিষয়ে জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান বলেন, উপজেলার ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে জরুরি মতবিনিময় সভা ছিল। সভাস্থলেই হামলার ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। তবে ঘটনার সময় তিনি শহরে অবস্থান করায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

হামলার কারণ এবং কারা এর সঙ্গে জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। এ ঘটনায় কোনো পক্ষের লিখিত অভিযোগ বা মামলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও জানা যায়নি।

এদিকে সংসদ সদস্যের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 August 2026

এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

www.dainikkagoj.com
15 August 2026

এমপি আয়নুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

www.dainikkagoj.com