শিরোনাম
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত লংগদুতে এসএসসির ফলাফলে চরম বিপর্যয় জিপিএ-৫ পেয়েছে ৬ জন, পাশের হারে এগিয়ে এপিবিএন; মহালছড়ি উচ্চ বিদ্যালয়ে শূন্য নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৩ জন তাড়াশে ফ্যামিলি কার্ডের জনবল নিয়োগে অনিয়মের অভিযোগ নাসিরনগরে বড়নগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি ফলে চমক, পাস ৯১.৬৭ শতাংশ ৩৬ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ৩৩ জন, অকৃতকার্য ৩ জন রামগতিতে এমপি বীথিকার বরাদ্দে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ দারিদ্র্যকে জয় করে গোল্ডেন এ প্লাস, ডাক্তার হতে চায় ফারজানা মহাদেবপুরে সরকারি লিজকৃত ১.৯২ একর খাসজমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা লিজগ্রহীতাদের এসএসসি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে পাসের হার ৫৭.৩৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫,৭০০ শিক্ষার্থী সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে ১০ দিনব্যাপী চিকিৎসা ও নার্সিং প্রশিক্ষণ
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) জেলা পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেডে আগস্ট মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে জুলাই ২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম, শ্রেষ্ঠ এসআই হিসেবে কোতোয়ালী মডেল থানার এসআই (নিরস্ত্র) মহসিন মোস্তফা, শ্রেষ্ঠ এএসআই হিসেবে ফুলপুর থানার এএসআই (নিরস্ত্র) মো. তানিমুল ইসলাম, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে কোতোয়ালী মডেল থানার এএসআই (নিরস্ত্র) সুকান্ত দেবনাথ এবং সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী অফিসার হিসেবে ভালুকা ট্রাফিক জোনের সার্জেন্ট মো. ইউসুফ মিয়া।

সভায় পিআরএল গমনকারী ১৭ জন পুলিশ সদস্যের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এ সময় পুলিশ সদস্যদের কল্যাণে বিগত সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা ও আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। পাশাপাশি চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার বিষয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন দুপুর ১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দেন। একই সঙ্গে মাদক উদ্ধার, মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি এবং স্পর্শকাতর মামলাগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 August 2026

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 August 2026

ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com