শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন

প্রাথমিক ফুটবল গোল্ডকাপে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল

প্রতিবেদকের নাম / ১১৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

দুর্দান্ত নৈপুণ্য ও দাপুটে পারফরম্যান্স দেখিয়ে রাঙ্গামাটিতে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ জেলা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে লংগদু উপজেলার গুলশাখালীর রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল।

রোববার (১০ মে) সকালে রাঙ্গামাটি জেলা সদরের ঐতিহ্যবাহী রাজবাড়ী মারি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাজস্থলী উপজেলার চ্যাম্পিয়ন দল তাইতং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে শিরোপা জিতে নেয় রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় রাজনগর বালক দল। দলের খেলোয়াড়দের চমৎকার পাসিং, সমন্বিত আক্রমণ এবং দুর্দান্ত ফিনিশিংয়ে প্রতিপক্ষ দল চাপে পড়ে যায়। প্রথমার্ধেই এগিয়ে যায় রাজনগর দল। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক ফুটবল খেলে একের পর এক গোল করে ব্যবধান বাড়ায় তারা। পুরো ম্যাচজুড়ে মাঠে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ফাইনালে ওঠে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৬ মে কাপ্তাই উপজেলা দলকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। পরে ৮ মে কাউখালী উপজেলা দলকে ৪-১ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। এরপর ৯ মে অনুষ্ঠিত সেমিফাইনালে বাঘাইছড়ি উপজেলা দলকে একই ব্যবধানে ৪-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে লংগদুর ক্ষুদে ফুটবলাররা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দিপেন দেওয়ান।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কফিল উদ্দিন, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, রাঙ্গামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টু, বিএনপি নেত্রী মৈত্রী চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা চ্যাম্পিয়ন হওয়ার খবরে লংগদু উপজেলা ও গুলশাখালী এলাকায় আনন্দের বন্যা বয়ে যায়। বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা ক্ষুদে খেলোয়াড়দের এই অর্জনে গর্ব প্রকাশ করেন। অনেকেই বলেন, সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে এই শিশু খেলোয়াড়রাই ভবিষ্যতে দেশের ফুটবলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 May 2026

প্রাথমিক ফুটবল গোল্ডকাপে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল

www.dainikkagoj.com
10 May 2026

প্রাথমিক ফুটবল গোল্ডকাপে রাঙ্গামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল

www.dainikkagoj.com