শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

মোঃ মাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আজ থেকে শুরু হলো পুলিশ সপ্তাহ ২০২৬। চার দিনব্যাপী (১০–১৩ মে) এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মাধ্যমে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মাননীয় প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বিশেষ কল্যাণ সভা। সেখানে প্রধানমন্ত্রী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, জনসেবার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর পুলিশিং এবং জনবান্ধব পুলিশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ এই কল্যাণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের সকল পুলিশ ইউনিটের সঙ্গে সংযুক্ত হয় খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশও। এতে স্থানীয়ভাবে পুলিশ সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেন এবং কেন্দ্রীয় নির্দেশনা গ্রহণ করেন।

খাগড়াছড়ি পুলিশ লাইন্সে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মিজানুর রহমান পিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে এক বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সকল পর্যায়ের পুলিশ সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এদিকে পুলিশ সপ্তাহকে ঘিরে সারাদেশের মতো খাগড়াছড়ি জেলাতেও পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও জনসেবামূলক করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 May 2026

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
10 May 2026

পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com