শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

পলাশ পাল

স্টাফ রিপোর্টার | নেত্রকোনা

নেত্রকোনায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি ও সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া (৩৩)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মহিষারন-অচিন্ত্যপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-১৪-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, পেশায় কাঠমিস্ত্রি থেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পাওয়া রিপন মিয়া ভিডিও তৈরির অজুহাতে বিভিন্ন সময় ওই স্কুলছাত্রীর সঙ্গে যোগাযোগ করতেন। অভিযোগ অনুযায়ী, গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে নেত্রকোনার মগড়া নদীর উত্তর তীরে ধর্ষণ করা হয়।

ঘটনার পর স্থানীয়ভাবে আয়োজিত এক সালিসে রিপন মিয়াকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সালিসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে অভিযুক্তকে উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চাইতে দেখা গেলেও, ভিডিওটির সত্যতা ও মামলার সঙ্গে এর আইনগত প্রাসঙ্গিকতা তদন্ত করে দেখছে পুলিশ।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রেপ্তারের পর অভিযুক্ত রিপন মিয়াকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা রিপন মিয়া ২০১৬ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিনোদনমূলক ভিডিও তৈরি করে পরিচিতি লাভ করেন। ২০১৯ সালে চালু করা তার ফেসবুক পেজে বর্তমানে প্রায় ১৯ লাখ অনুসারী রয়েছে। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

www.dainikkagoj.com
07 August 2026

নেত্রকোনায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি কনটেন্ট ক্রিয়েটর রিপন গ্রেপ্তার

www.dainikkagoj.com