শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ পদ্মার পাড় ধসে নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশু নূরিয়ার মরদেহ উদ্ধার সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ রামগতিতে প্রেমের সম্পর্কের পর ধর্ষণ মামলা: নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তের পরিবারের সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে মাতৃদুগ্ধ পান বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. মুস্তাফিজুর রহমান। এছাড়াও স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ বছরের বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উন্নয়ন করি বাস্তবায়ন।”

আলোচনা সভায় বক্তারা বলেন, মায়ের দুধ শিশুর জন্য সর্বোত্তম ও পূর্ণাঙ্গ পুষ্টির উৎস। এটি শিশুর সুস্থ বৃদ্ধি, মানসিক বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি মায়ের স্বাস্থ্য সুরক্ষায়ও মাতৃদুগ্ধ পান করানোর গুরুত্ব তুলে ধরে বক্তারা জন্মের পরপরই নবজাতককে মাতৃদুগ্ধ পান করানোর ওপর জোর দেন এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 August 2026

সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

www.dainikkagoj.com
06 August 2026

সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি

www.dainikkagoj.com