শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলার সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান লংগদু সরকারি মডেল কলেজ, মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে সারাদেশের কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। এভাবেই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়।

লংগদু সরকারি মডেল কলেজের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মুছা তালুকদার। বাংলা বিভাগের প্রভাষক মো. হাসান আলীর সঞ্চালনায় বক্তব্য দেন প্রভাষক নুর মোহাম্মদ, প্রভাষক হারুনুর রশীদ, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মুছা তালুকদার এবং ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ড. মুহাম্মদ ঈসা কাদেরী।

বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের তাৎপর্য, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা শহীদদের আদর্শ ধারণ করে দেশপ্রেম, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক ড. মুহাম্মদ ঈসা কাদেরী।

এছাড়া মাইনীমুখ ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 August 2026

লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত

www.dainikkagoj.com
06 August 2026

লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত

www.dainikkagoj.com