শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

নবাগত ওসির কঠোর নির্দেশনা, সেনবাগে চৌকিদার ও দফাদারদের সক্রিয় থাকার আহ্বান

প্রতিবেদকের নাম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) বিকেলে সেনবাগ থানা কম্পাউন্ডে আয়োজিত এ প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার। তিনি দায়িত্বপ্রাপ্ত দফাদার ও চৌকিদারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং গ্রামীণ পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

ওসি আব্দুর রহিম সরকার বলেন,

“গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চৌকিদার ও দফাদারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ দমনে পুলিশকে সময়মতো তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”

তিনি আরও নির্দেশনা দেন, এলাকায় কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড, মাদক ব্যবসা কিংবা অপরাধমূলক তৎপরতা দেখা গেলে তা দ্রুত থানাকে অবহিত করতে হবে, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

এসময় উপস্থিত ছিলেন সেনবাগ থানার ওসি (তদন্ত) হযরত আলী মিলনসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

প্যারেড শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে পুলিশ ও গ্রাম পুলিশের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 May 2026

নবাগত ওসির কঠোর নির্দেশনা, সেনবাগে চৌকিদার ও দফাদারদের সক্রিয় থাকার আহ্বান

www.dainikkagoj.com
10 May 2026

নবাগত ওসির কঠোর নির্দেশনা, সেনবাগে চৌকিদার ও দফাদারদের সক্রিয় থাকার আহ্বান

www.dainikkagoj.com