শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

গোপালগঞ্জে ১০ বছরের শিশুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবক ৪ ঘণ্টায় গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

মোঃ শিহাব উদ্দিন

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় নানির বাড়িতে বেড়াতে গিয়ে ১০ বছর বয়সী এক শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার পর অভিযুক্ত যুবককে মাত্র ৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৭ মে দুপুরে শিশুটি খালার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ ওঠে। ঘটনার পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন রাতে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

প্রথমদিকে পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখলেও, পরবর্তীতে ৯ মে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তারা হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি থানা পুলিশকে জানায়।

এরপর কাশিয়ানী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মাত্র ৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। অভিযুক্তের বয়স আনুমানিক ২০ বছর বলে জানা গেছে।

বর্তমানে শিশুটি হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীর সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 May 2026

গোপালগঞ্জে ১০ বছরের শিশুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবক ৪ ঘণ্টায় গ্রেপ্তার

www.dainikkagoj.com
10 May 2026

গোপালগঞ্জে ১০ বছরের শিশুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত যুবক ৪ ঘণ্টায় গ্রেপ্তার

www.dainikkagoj.com