শিরোনাম
নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

আদমদীঘি দলিল লেখক সমিতির সংবর্ধনায় এমপি আব্দুল মহিত তালুকদার

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

স্টাফ রিপোর্টার | আদমদীঘি (বগুড়া)

বগুড়ার আদমদীঘি উপজেলা দলিল লেখক সমিতির উদ্যোগে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১২টায় আদমদীঘি উপজেলা দলিল লেখক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দলিল লেখক সমিতির সভাপতি আইয়ুব হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম।

দলিল লেখক আতোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, আদমদীঘি সাব-রেজিস্ট্রার মুদাচ্ছির হাসান, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, বিএনপি নেতা মেহেদী হাসান, দলিল লেখক সমিতির সহ-সভাপতি আলেফ উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ আব্দুস সালামসহ সমিতির অন্যান্য সদস্যরা।

অনুষ্ঠানে অতিথিরা দলিল লেখকদের পেশাগত দায়িত্ব, সেবার মান উন্নয়ন এবং জনগণের প্রতি আন্তরিকতার ওপর গুরুত্বারোপ করেন। পরে সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 August 2026

আদমদীঘি দলিল লেখক সমিতির সংবর্ধনায় এমপি আব্দুল মহিত তালুকদার

www.dainikkagoj.com
03 August 2026

আদমদীঘি দলিল লেখক সমিতির সংবর্ধনায় এমপি আব্দুল মহিত তালুকদার

www.dainikkagoj.com