শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ২৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

আল মামুন মিলন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় শহরের নতুন বাজার শহীদ মিনার সড়কে অবস্থিত প্রেসক্লাব চত্বরে ভাইয়ের হোটেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের পূর্ববর্তী কমিটির আহ্বায়ক আতাউর রহমান নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। পরে নির্বাচন কমিশনের আহ্বায়ক মো. আলাউদ্দিন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটিতে শপথ গ্রহণকারী সদস্যরা হলেন— মাহফিজুল ইসলাম রিপন (সভাপতি), আমজাদ হোসেন (সহসভাপতি), আব্দুল্লাহ আল মামুন (সাধারণ সম্পাদক), আল মামুন মিলন (যুগ্ম সাধারণ সম্পাদক), জোবায়েদ উর রহমান (কোষাধ্যক্ষ), আব্দুল জলিল (দপ্তর সম্পাদক), ওয়াহেদুল ইসলাম (সাহিত্য ও প্রকাশনা সম্পাদক), মোহসীন আলী, সাজেদুর রহমান নওশাদ, হেলাল উদ্দিন ও নুর আলম সিদ্দিক (কার্যনির্বাহী সদস্য)।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, সিনিয়র সাংবাদিক শ. আ. ম. হায়দার, শামসুল হক ও মাহমুদুর রহমানসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পার্বতীপুর প্রেসক্লাবের ঐতিহ্য ও মর্যাদা আরও সমুন্নত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 August 2026

পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
02 August 2026

পার্বতীপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

www.dainikkagoj.com