শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

রামগতিতে ডাকাতি-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

প্রতিবেদকের নাম / ২৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের টাংকি মাছঘাট এলাকায় কথিত চাঁদাবাজি, ডাকাতি ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় মাছঘাটের ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

রোববার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বৃষ্টিকে উপেক্ষা করে বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা চরাঞ্চলে চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযুক্ত ইবরাহীম ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী মো. ফখর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি তোলেন।

অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত ইবরাহীম (৪২) নোয়াখালীর হাতিয়া উপজেলার নলেরচর এলাকার বাসিন্দা।

মানববন্ধনে বক্তব্য দেন চর আবদুল্লাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন, স্থানীয় ইউপি সদস্য সুমন, মহিউদ্দিনসহ আরও অনেকে।

বেলাল হোসেন বলেন, চরগাজীর বয়ার চর এলাকায় দীর্ঘদিন ধরে ইবরাহীম ও তার সহযোগী নিজাম, আলাউদ্দিন ও বাবুলের নেতৃত্বে একটি চক্র চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। এতে এলাকার সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বিলকিস বেগম অভিযোগ করেন, ইবরাহীম ও তার সহযোগীদের কারণে এলাকার অনেক নারী নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, ব্যবসায়ী মো. ফখর উদ্দিন সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেছেন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রেখেছেন। এ কারণে অপরাধীরা তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি ফখর উদ্দিনের বিরুদ্ধে অপপ্রচার বন্ধ এবং প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইবরাহীমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
02 August 2026

রামগতিতে ডাকাতি-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

www.dainikkagoj.com
02 August 2026

রামগতিতে ডাকাতি-চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

www.dainikkagoj.com