শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন

দুর্গাপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদকের নাম / ৩১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

 

রাজশাহী দূর্গাপুর প্রতিনিধি : মো: মোমিন আফগান,

৩৬ জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজশাহীর দুর্গাপুরে গণ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর ফাজিল মাদ্রাসার সামনে থেকে গণ মিছিলটি বের হয়ে উপজেলা মোড়, মেডিকেল মোড় হয়ে জিয়া চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মু নুরুজ্জামান লিটন সহ ইসলামের ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সভাপতি মোঃ আব্দুর রব এবং দুর্গাপুর উপজেলা জামায়াতের আমির মো. মাস্টার সাইফুল ইসলাম

এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন দুর্গাপুর পৌর জামায়েতের আমির মোঃ নূর আলম সহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা।

সমাবেশ থেকে সরকারের প্রতি কড়া বার্তা দিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ জামায়েতে ইসলামী হলো এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী।অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং জনগণের গণভোটের রায় কার্যকর করতে হবে। জনগণের মৌলিক প্রত্যাশা পূরণে কালক্ষেপণ করা হলে আগামী দিনে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

নির্ধারিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর স্থানীয় নেতাকর্মীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

দুর্গাপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সমাবেশ অনুষ্ঠিত 

www.dainikkagoj.com
01 August 2026

দুর্গাপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের সমাবেশ অনুষ্ঠিত 

www.dainikkagoj.com