সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালপুরে মাদকের আসরে বসাতে না দেওয়ায় সাংবাদিক সহ বাগান মালিকের নামে থানায় অভিযোগ 

Reporter Name / ২১৪ Time View
Update : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

লালপুর (নাটোর) প্রতিনিধি;

নাটোরের লালপুরে আম বাগানে মাদক ও জুয়ার আসর বসাতে না দেওয়ায় দৈনিক যুগান্তরের লালপুর প্রতিনিধি এবং হাফিজুর রহমান নামে এক বাগান মালিককের নামে থানায় অভিযোগ দায়ের করেছেন মাদকসেবী ও মাদকব্যবসায়ীরা। এছাড়া ওই বাগান মালিককের উপর হামলা করে আহত করা হয়েছে। শনিবার বিকালে উপজেলার বুধপাড়া গ্রামে এঘটনা ঘটে। হাফিজুর একই এলাকার মৃত আলহাজ্ব জিল্লুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার বুধপাড়া গ্রামের লালু হোসেনের ছেলে রুহুল আমিন, আমজাদ, ইয়াজুল, রাজু, আফিফ সহ বেশ কয়েকজন হাফিজুর রহমানের আম বাগানে নিয়মিত মাদক বেচাকেনা ও জুয়ার আসর বসায়। এনিয়ে একাধিকবার তাদের নিষেধ করলেও তারা কর্ণপাত করে না। শনিবারও তারা ওই বাগানে বসলে তাদের নিষেধ করা হয়। এতে মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে  হামলা চালায়। এতে হাফিজুরের স্বজনরা এগিয়ে আসে এবং হাফিজুরকে উদ্ধার করে।

এসব মাদকের আস্তানায় একাধিকবার সেনাবাহিনীর যৌথ অভিযান করে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর