শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

অধূমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখার ২২ সদস্যের কমিটি গঠন, সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

অধূমপায়ী ফোরাম (অফ)-এর দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৩১ জুলাই) সকালে পার্বতীপুর ডাকবাংলো মিলনায়তনে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক মো. হানিফ খান। ইরফান খানের সঞ্চালনায় সকাল সাড়ে ১০টায় সভার কার্যক্রম শুরু হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ আলী। উদ্বোধক ও কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মো. শাহ আলম। প্রধান আলোচক ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক অধ্যাপক মতিন সৈকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সবুজ মিয়া, অর্থবিষয়ক সম্পাদক মো. বশির আহমেদ এবং দাউদকান্দি শাখার সভাপতি মো. তোফাজ্জল হোসেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন রায়হান আলী, তোজাম্মেল হক, নয়ন ইসলাম, রাজু আহমেদ, মো. শাহেদ খান, মো. রাফি, শাকিউল ইসলাম ও বেলাল আহমেদ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধূমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখার ২২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ইরফান খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. হেলাল।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সিনিয়র সহসভাপতি মো. তোজাম্মেল হক, সহসভাপতি রাজু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহেদ আলী, সহসাংগঠনিক সম্পাদক শাকিউল ইসলাম, অর্থবিষয়ক সম্পাদক নয়ন ইসলাম, প্রচার সম্পাদক মো. সুমন বাবু, দপ্তর সম্পাদক রায়হান আলী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. আরমান হোসেন, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. রাফি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. একরামুল হকসহ অন্যান্য কার্যকরী সদস্যরা।

বক্তারা বলেন, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, তামাকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার এবং সুস্থ সমাজ গঠনে অধূমপায়ী ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

অধূমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখার ২২ সদস্যের কমিটি গঠন, সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল

www.dainikkagoj.com
01 August 2026

অধূমপায়ী ফোরামের পার্বতীপুর উপজেলা শাখার ২২ সদস্যের কমিটি গঠন, সভাপতি ইরফান ও সম্পাদক হেলাল

www.dainikkagoj.com