শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর অভিযানে ১ কেজি হেরোইনসহ এক নারী মাদক সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় গত শুক্রবার বিকাল ৪টা ১৫ মিনিটে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সলঙ্গা থানাধীন হরিণচড়া বাজার এলাকায় রাজশাহী-ঢাকাগামী মহাসড়কে “নিউ ফুড ভিলেজ হোটেল এন্ড রেস্টুরেন্ট”-এর সামনে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন এক নারীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারীর বয়স ৫২ বছর বলে জানিয়েছে র‌্যাব। তবে তদন্তের স্বার্থে তার নাম-ঠিকানা গোপন রাখা হয়েছে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে ওই নারী দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১২ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গঠনে র‌্যাব-১২ সর্বদা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার

www.dainikkagoj.com
09 May 2026

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ১ কেজি হেরোইনসহ নারী মাদক সরবরাহকারী গ্রেফতার

www.dainikkagoj.com