বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

তাড়াশে ব্যক্তি উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জে তাড়াশে ব্যক্তি উদ্যোগ পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ রমজান) মাধাইনগর ইউনিয়নের কাস্তা- বেত্রাশিন খেলার মাঠে ওই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন তাড়াশ দলিল লেখক সমিতির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম। এ সময় তিনি আগামী স্থানীয় সরকার( ইউপি) নির্বাচনে মাধাইনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছর ফেসিস্ট সরকার দেশের মানুষের ভোটের অধিকার হনন করেছে। তাদের দলের নেতা-কর্মীরা তৃণমূল পর্যায়ে নৈরাজ্য সৃষ্টি করেছিল। তাই তারা সর্বস্তরের জনগণের আন্দোলনের মূখে দেশ ছেড়ে পালিয়েছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী। আপনারা আমাকে সমর্থন দিয়ে মাধাইনগর ইউনিয়নবাসীর পাশে থাকার সুযোগ করে দিবেন।
ইফতার ও দোয়া মাহফিলে মাধাইনগর ইউনিয়ন বিএনপির সকল স্তরের নেতা- কর্মী ও সাধারণ জনগণ অংশ গ্রহন করেন।
উক্ত মাহফিল উপলক্ষে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন, কাস্তা-বেত্রাশিন কাওমী ও হাফিজা মাদ্রাসার মহতামীম মাও. মো. ইসমাইল হোসেন। পরে
দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর