শিরোনাম
ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ জেলায় লিখিত পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) সকাল ১১টায় ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্রজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়।

লিখিত পরীক্ষা চলাকালে কেন্দ্র সরেজমিনে পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। তিনি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও মেধাভিত্তিক করতে সরকার ঘোষিত নীতিমালা অনুসরণ করে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করলেও কেন্দ্রের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে।

পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা আয়োজন করায় সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরবর্তী ধাপের কার্যক্রমও নির্ধারিত নিয়ম অনুযায়ী সম্পন্ন করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

www.dainikkagoj.com
09 May 2026

ময়মনসিংহে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে লিখিত পরীক্ষা সম্পন্ন

www.dainikkagoj.com