শিরোনাম
ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৭

প্রতিবেদকের নাম / ১১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী জোনাকি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক ব্যক্তি নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

রোববার (১৯ জুলাই) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় ইলিয়াস পেট্রোল পাম্পের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলা জোনাকি পরিবহনের বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে এক অজ্ঞাতনামা ব্যক্তি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের বয়স আনুমানিক ২৮ বছর বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনায় আহত সাতজন হলেন— রওশন আরা, মহিউদ্দিন, মো. হান্নান, সোনিয়া আক্তার, অর্পিতা সাহা, আরিফ ও ইউনুস। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় একটি জোনাকি পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর আহত আটজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৭

www.dainikkagoj.com
19 July 2026

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৭

www.dainikkagoj.com