শিরোনাম
ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিবেদকের নাম / ৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

পঞ্চগড় প্রতিনিধি:

দেশে বর্তমানে সারের কোনো সংকট নেই। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা কারসাজির চেষ্টা করলে সে যে দলেরই হোক, তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।

রোববার (১৯ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষিঋণ মওকুফের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিগত সরকার কৃষকদের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ক্ষুদ্র কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেয়। নির্বাচনের আগে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “কৃষক দেশের খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি। ঋণের বোঝা থেকে মুক্ত হয়ে কৃষকরা নতুন উদ্যমে উৎপাদনে মনোযোগ দিতে পারবেন।”

অনুষ্ঠানে বোদা উপজেলার ৫ হাজার ৮৯২ জন কৃষকের হাতে কৃষিঋণ মওকুফের সনদ তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রত্যেক কৃষককে পাঁচটি করে গাছের চারা বিতরণ করা হয়। পঞ্চগড় জেলার মোট ২০ হাজার ৬৭১ জন কৃষক এ সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে ইরি ধানের আবাদ চালু করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৫ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছিলেন। বর্তমান সরকারও ঋণ মওকুফের ক্ষেত্রে কোনো দল-মতের বিবেচনা করেনি।”

তিনি উল্লেখ করেন, কৃষিঋণের কারণে অনেক কৃষক হয়রানি ও মামলার শিকার হয়েছেন। ঋণ মওকুফের মাধ্যমে তারা এখন সেই বোঝা থেকে মুক্তি পেলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.dainikkagoj.com
19 July 2026

পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.dainikkagoj.com