শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

পটিয়ার হাবিলাসদ্বীপে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও তরুণদের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঘর মেরামতের জন্য ঢেউটিন এবং এলাকার কিশোর-তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় সংলগ্ন মার্কেট চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জানানো হয়, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী কে এম আরফাজুল ইসলাম কায়সার-এর নিজস্ব অর্থায়নে। অন্যদিকে, এলাকার কিশোর-তরুণদের মাদক ও নেশামুক্ত রাখতে খেলাধুলার প্রসারে ক্রীড়া সরঞ্জাম প্রদান করেন হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢেউটিন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন কে এম আরফাজুল ইসলাম কায়সার। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক লোকালয় নিউজের চট্টগ্রাম ব্যুরো প্রধান সাংবাদিক মো. হাসানুর জামান বাবু, সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ শওকত আলী, হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য আহমদ কবির বাবুল, মো. জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা মুহাম্মদ নজরুল ইসলাম, পটিয়া উপজেলা যুবদল নেতা লিটু চৌধুরী, মোস্তাফিজ রহমান এবং মো. শফিউল আযম।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. হাবিবুর হক, আহমদ নবী, মোহাম্মদ লিটন, মাহাবুল আলম সওদাগর, শফিউল মান্নান শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার কিশোর-তরুণ খেলোয়াড়রা।

বক্তারা বলেন, সমাজের বিত্তবানদের এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

পটিয়ার হাবিলাসদ্বীপে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও তরুণদের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ

www.dainikkagoj.com
18 July 2026

পটিয়ার হাবিলাসদ্বীপে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও তরুণদের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ

www.dainikkagoj.com