শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে তামাকুমন্ডি লেইন বণিক সমিতি। সমিতির উদ্যোগে আয়োজিত খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি বলেন, যে কোনো দুর্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি খাত ও দেশের ব্যবসায়ী সমাজের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

শুক্রবার (১৭ জুলাই) সাতকানিয়ার বন্যাকবলিত এলাকার মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “তামাকুমন্ডি লেইন বণিক সমিতি যেভাবে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা মানবতার এক অনন্য দৃষ্টান্ত। ব্যবসায়ীদের এই উদ্যোগ সমাজের অন্যদেরও মানবিক কাজে উদ্বুদ্ধ করবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও তামাকুমন্ডি লেইন বণিক সমিতির প্রধান উপদেষ্টা ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এমপি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “সুখে-দুঃখে তামাকুমন্ডি লেইনের ব্যবসায়ীরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আছেন। ভবিষ্যতেও যেকোনো সামাজিক ও মানবিক সংকটে আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিরাও ব্যবসায়ীদের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের দুর্যোগকালীন সময়ে আরও বেশি করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন তামাকুমন্ডি লেইন বণিক সমিতির সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সিনিয়র সভাপতি ফারুক আজম, সহ-সভাপতি সেলিম বজলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মাহবুবর রহমান, অ্যাডভোকেট শাহজাহান, মিনহাজ উদ্দিন, মিনহাজুল আবেদিন, নাজিম উদ্দীন, রেজাউল করিম, বোরহান উদ্দিন, মনসুর আলম, সাদ্দাম হোসেন, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম বিপ্লবসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ

www.dainikkagoj.com
18 July 2026

সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ

www.dainikkagoj.com