শিরোনাম
পটিয়ার হাবিলাসদ্বীপে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও তরুণদের জন্য ক্রীড়া সরঞ্জাম বিতরণ কয়রার শিমলার আইট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোজাম্মেল হক মালি, সহ-সভাপতি আবু তাহের পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান রানা, মহাসচিব সোলায়মান খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট ও ইউসিবি ব্যাংক, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান সোনারগাঁয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা দুই ব্যক্তির সিরাজগঞ্জে আধুনিক তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন কুষ্টিয়ায় মোবাইলে গান শুনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, এলাকায় উত্তেজনা সাতকানিয়ায় বন্যাদুর্গতদের মাঝে তামাকুমন্ডি লেইন বণিক সমিতির ত্রাণ বিতরণ অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট ও ইউসিবি ব্যাংক, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

সাম্প্রতিক অতিবৃষ্টি, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি। শনিবার (১৮ জুলাই) পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ৩ নম্বর গোলাবাড়ি ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উপস্থিতিতে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে। একই সঙ্গে দুই শতাধিক বন্যাদুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

অপরদিকে, শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির উদ্যোগে প্রায় ৫০০ বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি। তিনি বলেন, “দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ মানবিক দায়িত্ব। এ ধরনের সহায়তামূলক উদ্যোগের জন্য সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে আন্তরিক ধন্যবাদ জানাই। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই। মানবিক সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দুর্যোগ মোকাবিলা করে ক্ষতিগ্রস্ত মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব।”

ত্রাণ ও চিকিৎসাসেবা পেয়ে বন্যাদুর্গত মানুষ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট ও ইউসিবি ব্যাংক, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান

www.dainikkagoj.com
18 July 2026

খাগড়াছড়িতে বন্যার্তদের পাশে রেড ক্রিসেন্ট ও ইউসিবি ব্যাংক, ত্রাণ ও চিকিৎসাসেবা প্রদান

www.dainikkagoj.com