শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, এলাকায় উত্তেজনা

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ফারুক হোসেন (৪৫) ও আব্দুল শেখ (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের একটি ব্রিক ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক হোসেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ আতিয়ার শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেন ও সামিরুল মোল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে সামিরুল মোল্লা দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। হামলার খবর পেয়ে ছালিম হোসেন কৌশলে সেখান থেকে পালিয়ে যান।

এ সময় বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আব্দুল শেখ ও মুল্লুক মণ্ডলকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখ মারা যান। আহত মুল্লুক মণ্ডল পালিয়ে গিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে দুই পক্ষের মধ্যে গোলযোগ হয়েছিল। এরই জেরে গভীর রাতে হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, এলাকায় উত্তেজনা

www.dainikkagoj.com
18 July 2026

কুষ্টিয়ার খোকসায় প্রতিপক্ষের হামলায় দুইজন নিহত, এলাকায় উত্তেজনা

www.dainikkagoj.com