বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) খাগড়াছড়ি জেলা কমিটি আট জন বিবৃতি মাধ্যমে প্রত্যাহার করেছেন

নতুন মোটর বাইকই কাল হলো রাসেল-বকুলের

Reporter Name / ৩১৩ Time View
Update : সোমবার, ১০ মার্চ, ২০২৫

মাহমুদুল হাসান শুভ কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

নতুন মোটরবাইকই কাল হলো রাসেল আর বকুলের জীবনে। বোনের বাসা গাজীপুরের কোনাবাড়িতে গিয়ে নতুন মোটরবাইক কিনে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তারা। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলা ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কামাক্ষারমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল(২৬) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গারছেও গ্রামের আয়নাল হকের পুত্র। তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। একইসাথে মোটরবাইকের অপর যাত্রী বকুল (১৬) একই গ্রামের সাইফুল ইসলামের পুত্র এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আজ ভোর রাতে টাঙ্গাইলের যমুনা পূর্ব থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় তারা ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতের প্রতিবেশি নজরুল ইসলাম জানান, রাসেল বালুর পয়েন্টে কাজ করতো। নিজের প্রয়োজনে একটা মোটরবাইক কিনে বোনের বাসা থেকে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, বিষয়টি নিহতের ভাই ফোন করে আমাকে জানিয়েছেন। ঘটনাস্থলের পুলিশ লাশের সুরতহাল তৈরি করবেন।
নিহত বকুলের ভাই বুলবুল জানান, লাশ বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
এদিকে মর্মান্তিক এই মৃত্যুরে ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর