শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার ৫নং বাঁশাটি ইউনিয়নের সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প কর্মসূচির অগ্রগতি পরিদর্শন করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। শনিবার (৯ মে) তিনি সরেজমিনে প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং চলমান কাজের গুণগত মান ও অগ্রগতি বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিন, মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক সাইফুর রহমান বলেন, সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষিজমিতে সেচ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পাবে। বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থাও আরও কার্যকর হবে, ফলে আশপাশের কয়েকটি গ্রামের হাজারো কৃষক সরাসরি উপকৃত হবেন।

তিনি আরও বলেন, প্রকল্পের কাজ যেন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হয় এবং এর গুণগত মান বজায় রাখা হয়—এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকেরা খাল পুনঃখনন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কাজ শেষ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার কৃষি উৎপাদন ও জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় বর্ষা মৌসুমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে সেই সমস্যা সমাধানের পথে এগোচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 May 2026

মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

www.dainikkagoj.com
09 May 2026

মুক্তাগাছায় সিংড়ার খাল পুনঃখনন প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

www.dainikkagoj.com