শিরোনাম
চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও ভারতীয় কীটনাশক উদ্ধার ২৫ বছর ধরে বেহাল কমলনগরের ‘দোপা সড়ক’, দুর্ভোগে হাজারো মানুষ সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ডও ১৩ রাষ্ট্রায়ত্ত চিনিকল বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ সভা, ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি ঘোষণা সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে “চিরাম ইউনিয়নের মাদক নিয়ন্ত্রণে করণীয়” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বারহাট্টা থানার ৫ নম্বর চিরাম বিটের উদ্যোগে চিরাম ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) চম্পক দাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল।

এছাড়াও উপস্থিত ছিলেন চিরাম বিটের বিট অফিসার এসআই মেহেদী হাসান, চিরাম ইউনিয়ন বিএনপি ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় স্বাগত বক্তব্যে ওসি চম্পক দাম জানান, চিরাম ইউনিয়নের মোট ২৯টি গ্রামের মধ্যে ৮টি গ্রামে ২৯ জনের বিরুদ্ধে মাদক ব্যবসার তথ্য রয়েছে। বাকি ২১টি গ্রামে এ ধরনের কোনো মাদক ব্যবসায়ীর তথ্য পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশের একক প্রচেষ্টা যথেষ্ট নয়; সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তাই মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় বক্তারা প্রকাশিত তালিকায় নিজেদের আত্মীয়-স্বজনের নামও রয়েছে বলে উল্লেখ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সভায় ওসি চম্পক দাম বারহাট্টা উপজেলায় মাদক নির্মূলে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 July 2026

চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
17 July 2026

চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com