শিরোনাম
চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও ভারতীয় কীটনাশক উদ্ধার ২৫ বছর ধরে বেহাল কমলনগরের ‘দোপা সড়ক’, দুর্ভোগে হাজারো মানুষ সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ডও ১৩ রাষ্ট্রায়ত্ত চিনিকল বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ সভা, ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি ঘোষণা সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

প্রতিবেদকের নাম / ৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আনন্দ বাজার এলাকায় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্থানীয় বাসিন্দা, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।

শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজের পর আনন্দ বাজার বাইতুল কারীম জামে মসজিদের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ র‍্যালি বের হয়ে আনন্দ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “মাদক ছাড়ো, নয়তো আনন্দ বাজার ছাড়ো” স্লোগান দেন। বক্তারা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এলাকাকে মাদকমুক্ত করতে প্রশাসনের দ্রুত, কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

মানববন্ধনে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় তাদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তাদের দাবি, বিল্লাল নামে এক ব্যক্তিকে কেন্দ্র করে এলাকার কয়েকজনের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় বিল্লালের ছোট ভাই ইয়াসিন, ভাগিনা আনিছ, বড় বোন জয়নব, ছোট বোন তানিয়া এবং মা গোলবাহারের নাম উঠে এসেছে। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এছাড়া মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওসমান, পারভেজ, স্বপন ও কাউছার নামে কয়েকজনকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তোলা হয়। অভিযোগকারীদের ভাষ্য, তাদেরকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্নভাবে ভয় দেখানো হয়েছে।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়া সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে দমিয়ে রাখা যাবে না। তারা আনন্দ বাজারকে মাদকমুক্ত ও নিরাপদ আবাসস্থলে পরিণত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 July 2026

সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

www.dainikkagoj.com
17 July 2026

সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

www.dainikkagoj.com