শিরোনাম
চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও ভারতীয় কীটনাশক উদ্ধার ২৫ বছর ধরে বেহাল কমলনগরের ‘দোপা সড়ক’, দুর্ভোগে হাজারো মানুষ সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ডও ১৩ রাষ্ট্রায়ত্ত চিনিকল বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ সভা, ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি ঘোষণা সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) উপজেলার মেন্দা কালীবাড়ি প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসব উপলক্ষে দুপুর ১টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা, অর্চনা ও ভোগ বিতরণের আয়োজন করা হয়। পরে বিকেল ৪টায় ভদ্রপাড়া কালীবাড়ি মন্দির থেকে পাথরঘাটা ও কালীমন্দিরের উদ্দেশে পুনর্যাত্রা (উল্টোরথ) বের করা হয়। রথটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি উত্তম রায়, সাধারণ সম্পাদক সমরজিৎ গুণসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অসংখ্য ভক্ত-অনুরাগী।

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত এ রথযাত্রা উৎসবে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 July 2026

ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

www.dainikkagoj.com
17 July 2026

ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

www.dainikkagoj.com