শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

দুর্গাপুর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন শিক্ষার্থীদের মধ্যে নতুন অনুপ্রেরণা ও উৎসাহ সৃষ্টি করে, যা তাদের ভবিষ্যৎ জীবনে সাফল্যের পথ সুগম করে।

তিনি আরও বলেন, “শুধু ভালো ছাত্র-ছাত্রী হলেই হবে না, মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দুর্গাপুর ডিগ্রী কলেজের শিক্ষকরা নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে যে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করছেন, তা সত্যিই প্রশংসনীয়।”

শনিবার (৯ মে) সকাল সাড়ে ১০টায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এইচএসসি-২০২৫ পরীক্ষায় এ প্লাসপ্রাপ্ত এবং দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে দুর্গাপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি সিরাজুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু।

এছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান, দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু, সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোর্তুজা, বেলপুকুরিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিবসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।

এই আয়োজনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং শিক্ষার্থীদের মাঝে ছিল উচ্ছ্বাস ও আনন্দের আমেজ।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 May 2026

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
09 May 2026

দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

www.dainikkagoj.com