শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

ধামইরহাটে সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল ও উন্মুক্ত টেন্ডারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ উজ্জল হোসেন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে পৌরসভার অধীন সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল করে নতুন করে উন্মুক্ত ইজারা দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে ধামইরহাটের সচেতন ব্যবসায়ী ও সর্বসাধারণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক তহিদুল ইসলাম, উমার ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মজিবুল ইসলাম মজনু, উমার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল নেতা রুহেল হোসেন সুমন এবং আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল রিভেনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, ধামইরহাট সদর সাপ্তাহিক হাটের ইজারা নিয়ম বহির্ভূতভাবে প্রদান করা হয়েছে। তাদের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর নির্বাহী কর্মকর্তার যোগসাজশে মহাদেবপুর উপজেলার এক আওয়ামী লীগ নেতাকে হাটের ইজারা পাইয়ে দেওয়া হয়েছে। তারা অবিলম্বে বর্তমান ইজারা বাতিল করে স্বচ্ছ ও উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে পুনরায় ইজারা দেওয়ার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, হাট ইজারা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত না হলে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে। তারা প্রশাসনের কাছে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানান।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সারাদেশে যেভাবে সরকারি বিধি মোতাবেক হাটের ইজারা প্রদান করা হয়, এখানেও একই নিয়ম অনুসরণ করা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম করার কোনো সুযোগ নেই। পার্শ্ববর্তী উপজেলা ও পৌরসভাগুলোতে যেভাবে ইজারা দেওয়া হয়েছে, সেগুলোর সঙ্গে তুলনা করলেই বিষয়টি পরিষ্কার হবে।”

ইজারার ডাক মূল্যের অর্ধেক টাকা জমা ও বাকি টাকা পরিশোধ না করার অভিযোগ প্রসঙ্গে ইউএনও জানান, ইজারাদার নির্ধারিত সব টাকা পরিশোধ করেছেন এবং এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বিষয়টির সুষ্ঠু তদন্ত ও স্বচ্ছ সমাধানের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 May 2026

ধামইরহাটে সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল ও উন্মুক্ত টেন্ডারের দাবিতে মানববন্ধন

www.dainikkagoj.com
09 May 2026

ধামইরহাটে সদর সাপ্তাহিক হাটের ইজারা বাতিল ও উন্মুক্ত টেন্ডারের দাবিতে মানববন্ধন

www.dainikkagoj.com