শিরোনাম
ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩ কেরুজ চিনিকলে ফের লোকসান, পাঁচ বিভাগে মুনাফা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম কিবরিয়া

প্রতিবেদকের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ জাকারিয়া মাসুদ, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব গোলাম কিবরিয়া। শনিবার (০৯ মে) দুপুরে তিনি হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপ-সচিব হাসপাতালের অবকাঠামোগত অবস্থা, রোগীদের চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং চলমান হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে সেবার মান আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শন শেষে উপ-সচিব গোলাম কিবরিয়া সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান চিকিৎসাসেবা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরের ফাঁকা জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সেখানে ফুল ও বিভিন্ন সৌন্দর্যবর্ধক গাছ লাগানোর পরামর্শ দেন। তিনি বলেন, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর ও মনোরম হলে রোগীরা মানসিকভাবেও স্বস্তি অনুভব করেন।

স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, এ ধরনের উচ্চপর্যায়ের পরিদর্শনের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 May 2026

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম কিবরিয়া

www.dainikkagoj.com
09 May 2026

সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-সচিব গোলাম কিবরিয়া

www.dainikkagoj.com