শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা গ্রামের কৃতি সন্তান, সাবেক টিএন্ডটি কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ আর নেই। গত ৯ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন কন্যা, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার জুমার নামাজের পর তাঁর নিজ গ্রাম তেকোটা পুরাতন জামে মসজিদ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

জানাজা শেষে পটিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরা মরহুমের কফিনে জাতীয় পতাকা অর্পণের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানান। এ সময় পটিয়া থানার পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধার প্রতি গার্ড অব অনার প্রদান করে।

এছাড়াও পটিয়া উপজেলা ও পৌরসভা মুক্তিযোদ্ধা সংসদের সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদ পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. খোরশেদ আলমের আপন মামা এবং ধলঘাট ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, সাবেক ছাত্রনেতা ও নাট্য পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী সানুর শ্বশুর ছিলেন।

তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 July 2026

পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

www.dainikkagoj.com
10 July 2026

পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

www.dainikkagoj.com