শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিশু সহ সেনবাগে ইয়াবা পাচারকালে দম্পতি গ্রেপ্তার, উদ্ধার ৩৯০০ পিস ইয়াবা

প্রতিবেদকের নাম / ৪২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালীর সেনবাগে শিশুকে সঙ্গে নিয়ে ইয়াবা পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র‍্যাবের যৌথ টিম। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা, ইয়াবা তৈরির পাউডার ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে বৃহস্পতিবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার সেবারহাট পূর্ব বাজার এলাকার মাইশা স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইয়াংছা গ্রামের শাহ আলমের ছেলে আব্দুল হামিদ (৩২) ও তার স্ত্রী বেবি আক্তার (২৩)।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালী এবং র‍্যাব-৭, সিপিসি-১, ফেনী ক্যাম্পের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সেবারহাট পূর্ব বাজার এলাকায় ফুটপাতে সন্দেহজনকভাবে অবস্থানরত এক দম্পতিকে আটক করা হয়। পরে তাদের বহন করা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ গ্রাম ইয়াবা তৈরির পাউডার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তারা নিজেদের শিশুসন্তানকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে ইয়াবার চালান পৌঁছে দিত। তারা এর আগেও একাধিকবার সেনবাগসহ আশপাশের এলাকায় মাদকের চালান সরবরাহ করেছে বলেও স্বীকার করে।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদের সেনবাগ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

তিনি আরও বলেন, মাদক পাচার ও ব্যবসার বিরুদ্ধে ডিএনসি ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

শিশু সহ সেনবাগে ইয়াবা পাচারকালে দম্পতি গ্রেপ্তার, উদ্ধার ৩৯০০ পিস ইয়াবা

www.dainikkagoj.com
08 May 2026

শিশু সহ সেনবাগে ইয়াবা পাচারকালে দম্পতি গ্রেপ্তার, উদ্ধার ৩৯০০ পিস ইয়াবা

www.dainikkagoj.com