শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বুধবার (৮ জুলাই) ভোরে জীবননগর উপজেলার সীমান্তবর্তী মাধবখালী এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত দেড়টার দিকে মাধবখালী বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলারের নিকট এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই ব্যক্তি একটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পরিত্যক্ত বস্তাটি তল্লাশি করে একটি যুক্তরাষ্ট্রে তৈরি ৭.৬৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি এবং ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পিস্তলটি বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল।

মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রফিকুল আলম বলেন, “সীমান্তে অস্ত্র, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত অপরাধ দমনে গোয়েন্দা নজরদারিও আরও জোরদার করা হয়েছে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 July 2026

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

www.dainikkagoj.com
08 July 2026

জীবননগর সীমান্তে বিদেশি পিস্তল, গুলি ও ২২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

www.dainikkagoj.com