শিরোনাম
রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ: কিশোরের ছুরিকাঘাতে যুবক নিহত পার্বতীপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ আদমদীঘিতে ক্যাশ মেমো ছাড়াই সার পরিবহন: ১৫ হাজার টাকা জরিমানা, গুদাম সিলগালা কয়রার ফতেকাটি কুশোডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়: জরাজীর্ণ ঝুপড়িতে ১৫৫ শিক্ষার্থী, দ্রুত নতুন ভবনের দাবি পঞ্চগড়ে কৃষিঋণ মওকুফ সনদ বিতরণ: ‘সারের কোনো সংকট নেই, কারসাজি করলে আইনের হাতে তুলে দিন’ — প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সিংড়ায় আবাদি জমিতে অবৈধ পুকুর খনন, ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা সাপের কামড়ে হাসপাতালে ভর্তি ওঝা ইমরান, পূর্ণাঙ্গ চিকিৎসা না নিয়েই বাড়ি ফিরলেন জয়পুরহাটে ডিবির অভিযানে ৫৫১ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার, ব্যবসায়ী আটক দর্শনা পৌর মেয়র হলে ৮ অগ্রাধিকার বাস্তবায়ন করবো: এনামুল হক শাহ মুকুল মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারকেই মূল ভূমিকা নিতে হবে: ময়মনসিংহে প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ; সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘কাম টু ওয়ার্ক’-এর প্রতিনিধিরা অংশ নিয়ে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হোসাইন রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এজেড এম রেজওয়ানুল হক।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু মুসা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, কাম টু ওয়ার্কের সিবিআই কর্মকর্তা রাধা রানী রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রকল্পের উপকারভোগীরা।

বক্তারা পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন এবং টেকসই পল্লী উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 July 2026

পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

www.dainikkagoj.com
06 July 2026

পার্বতীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত

www.dainikkagoj.com