শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড, রায় দিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে মো. শাহিন (৫৩) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন খাগড়াছড়ি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।

সোমবার (৬ জুলাই) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. শাহিন রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং লেদু মিয়ার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটি প্রথম মামলার রায়। ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মধ্যে মামলাটির বিচার কার্যক্রম সম্পন্ন করে রায় ঘোষণা করা হয়েছে। বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রামগড় উপজেলার নাকাপা ইসলামিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। ২০২৫ সালের ২২ জুলাই মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নাকাপা বাজার এলাকায় স্থানীয় দোকানদার মো. শাহিন তাকে দোকানে ডেকে নিয়ে যান। পূর্ব পরিচিত ও স্থানীয় বাসিন্দা হওয়ায় তিনি শিশুটিকে আত্মীয়তার সম্পর্ক উল্লেখ করে দোকানে বসিয়ে খাবার দেন।

পরবর্তীতে দোকানে অন্য কেউ উপস্থিত না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে যৌন নির্যাতন করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়।

রায়ের পর সন্তোষ প্রকাশ করে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে দ্রুত বিচার ও রায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এর মাধ্যমে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে এবং সমাজে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 July 2026

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড, রায় দিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল

www.dainikkagoj.com
06 July 2026

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড, রায় দিল শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল

www.dainikkagoj.com