শিরোনাম
রামগতি-কমলনগরে উন্নয়ন কর্মকাণ্ডে প্রশংসিত এমপি বীথিকা বিনতে হোসাইন ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, পল্লী উদ্যোক্তাদের মাঝে চেক ও ক্রেস্ট বিতরণ

প্রতিবেদকের নাম / ৩০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রকিনিধি:

‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তাড়াশ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফরহাদুল ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন সমিতির সভাপতি শরিফুল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি সাব্বির আহমেদ এবং রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকারসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নে পল্লী অঞ্চলের মানুষের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, ক্ষুদ্র ঋণ সহায়তা এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের কার্যক্রম গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পল্লী উন্নয়ন উদ্যোক্তাদের হাতে চেক বিতরণ করা হয় এবং শ্রেষ্ঠ উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 July 2026

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, পল্লী উদ্যোক্তাদের মাঝে চেক ও ক্রেস্ট বিতরণ

www.dainikkagoj.com
06 July 2026

তাড়াশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত, পল্লী উদ্যোক্তাদের মাঝে চেক ও ক্রেস্ট বিতরণ

www.dainikkagoj.com