শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

ময়মনসিংহে চুরিকাঘাতে গুরুতর আহত খোকন, রহস্যজনক পরিস্থিতিতে থানায় অভিযোগ করা হয়নি

Reporter Name / ১৯৭ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

ময়মনসিংহ সদর উপজেলার সিরতা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে ৪ ফেব্রুয়ারি রাতে চুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন আব্দুর রশিদের পুত্র খোকন। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাতে খোকনকে তার ফুফাতো বোন জামাই কেরামত মুঠোফোনে ডেকে নিয়ে আসে কোনাপাড়া চরে। কিছুক্ষণ পর, কে বা কারা খোকনকে পিছন থেকে চুরিকাঘাত করে গুরুতর আহত করে।

খোকন প্রাণে বাঁচতে দৌড়ালে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় কেরামত পলাতক থাকলেও, তার সহযোগী লাল মিয়া আটক হলেও রহস্যজনকভাবে খোকনের পিতা আব্দুর রশিদ তাকে ছেড়ে দেন। পরে লাল মিয়া লাপাত্তা হয়ে যায়।

জানা গেছে, খোকনের পিতা আব্দুর রশিদের সাথে তার চাচাতো ভাই আবু সাঈদ, ফখরুল ও আমিরুলসহ সাইদ গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। খোকনের অভিযোগ, সাইদ গংরা তার পিতার প্রায় কোটি টাকা মূল্যের জমি দখল করে বাড়ি নির্মাণ করেছে। অন্যদিকে, সাইদ গংদের দাবি, আব্দুর রশিদ খোকনকে মেরে তাদের ফাঁসানোর চেষ্টা করেছেন।

এদিকে, ঘটনার পর খোকনের পিতা আব্দুর রশিদ থানায় অভিযোগ না দেয়ায় স্থানীয়রা বিস্মিত। তবে খোকন নিজে সন্দেহ প্রকাশ করেছেন তার চাচা আবু সাঈদ গংদের বিরুদ্ধে, কারণ তাদের দখলে রয়েছে আব্দুর রশিদের জমি।

খোকন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ না আসলেও, তদন্ত চলছে এবং দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় সচেতন মহলের দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্ত করে দোষীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের নেক্কারজনক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর