সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

লালপুরে মিথ্যা তথ্য ও রাজনৈতিক ইস্যু তৈরির অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৯৩ Time View
Update : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

এ জেড সুজন মাহমুদ,

লালপুর (নাটোর ) প্রতিনিধি :
নাটোরের লালপুর উপজেলায় নান্দ রায়পুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা এবং মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী আক্কাস আলীর ছেলে ময়নাল আলী মদন।

বৃহস্পতিবার (৬ মার্চ) ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক পেজে তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

ভুক্তভোগী জানান, “আমার লিজকৃত খেজুর গাছে কয়েকদিন ধরে রস চুরির হচ্ছিলো। এ বিষয়ে আমি সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করার জন্য লোকসমক্ষে কিছু কথা বলি। তবে এটি রোইজু ও তার ছেলে সাগর নিজেদের প্রতি ইঙ্গিত করে বিষয়টি অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে।”

তিনি আরও বলেন, “গত ২৪ ফেব্রুয়ারির নাটোর জেলা বিএনপির কর্মসূচিতে অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলের পক্ষে অংশ নেওয়াকে কেন্দ্র করে আমার বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ ভিকতিহীন ও মিথ্যা নিউজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছরিয়েছে। এখন আমি ও আমার পরিবার বাড়িতে থাকাতে পারছিনা ও আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে ।

ঐ দিন রাতে আমার চাচাতো ভাইয়ের বাড়িতে প্রায় ২০০ জন বিএনপির কর্মী পিকনিক করছিল। তাদের মধ্যে কেউই যদি বলতে পারে আমি কারও সঙ্গে খারাপ আচরণ করেছি তাহলে আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মাথা পেতে নেব ।”
অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুলকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী ময়নাল আলী মদন।

ভুক্তভোগী আরও দাবি করেন, “এই পুরো বিষয়টিকে রস চুরিকে কেন্দ্র করে একটি সাধারণ ঘটনা থেকে রাজনৈতিক ইস্যু বানানোর চেষ্টা করা হচ্ছে, যা সত্য নয়।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট সকলকে গুজবে কান না দিয়ে সত্য ঘটনা বোঝার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর