শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মান্নান তালুকদারের ইন্তেকাল 

Reporter Name / ১৭১ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

 

 

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

 

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ- তাড়াশ ও সলঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা আব্দুল মান্নান তালুকদার (৮৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

 

পারিবারিক সূত্রে জানাযায়, ১৯৩৬ সালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধুবিল ইউনিয়নের কাটার মহল এলাকার তালুকদার বাড়িতে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আব্দুল মান্নান তালুকদার জন্মগ্রহণ করেন। তিনি সিরাজগঞ্জ ৩ আসন থেকে ৪ বার সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন।

 

শোকবার্তায় জেলা বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি আয়নুল হক জানান, আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার একজন সৎ মানুষ ছিলেন। তিনি সারা জীবন সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য রাজনীতি করেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

 

শোকবার্তায় রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম বলেন, ‘আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর