শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদকের নাম / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলায় অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল ও জাল তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৯ জুন) উপজেলার ডেমরা এলাকার কয়েকটি চায়না দুয়ারি জাল তৈরির কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। দেশের জলজ সম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধে এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী, সার্ভেয়ার মো. রিয়াদুল ইসলাম, নাজির মো. জমিরউদ্দিন সরকার, তৌহিদুল ইসলাম এবং ফরিদপুর থানা পুলিশের সদস্যরা।

অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা বলেন, “দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং জনস্বার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জলজ সম্পদ সংরক্ষণে অবৈধ জাল উৎপাদন, বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 June 2026

ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

www.dainikkagoj.com
29 June 2026

ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

www.dainikkagoj.com