রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
বেগম খালেদা জিয়ার স্মরণে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির দোয়া মাহফিল বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যেগে গুগড়াছড়ি ,নুনছড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষা শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে  রাণীশংকৈলে মহলবাড়ী বন কালী মা’র তৃতীয়তম পূজা অনুষ্ঠিত নাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  কুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিল খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা জয়পুরহাটে ইয়ানুরকে কুপিয়ে হত্যা: মামলার আসামি ঢাকার ধামরাইয়ে র‍্যাবের হাতে গ্রেফতার রামগড় বিজিবির অভিযানে ভারত থেকে আসা ৩০ কেজি গাঁজা জব্দ  প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা চৌধুরী কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

তাড়াশে স্প্রেমেশিন ও শিশুদের পড়ার টেবিল বিতরণ

Reporter Name / ২১০ Time View
Update : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে এডিপি ও উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রান্তিক কৃষকদের স্প্রে মেশিন, শিশুদের পড়ার টেবিল ও দরিদ্র জনগোষ্ঠীর বিশুদ্ধ পানি নিশ্চিত করণে নলকুপ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমার সভাপতিত্বে ওই সকল পণ্য-সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মসজিদ ভিত্তিক সহজ কুরআন শিক্ষার ১৬টি কেন্দ্র ও মন্দির ভিত্তিক ২ টি শিক্ষা কেন্দ্রের ৫১৮ জন শিশুকে পড়ার টেবিল, হতদরিদ্রে ১৮ টি পরিবারের মধ্যে টিউবওয়েল ও ১৫০ জন প্রান্তিক কৃষককে মাঝে শস্য ক্ষেতে বালাই নাশক দুুরীকরণে স্প্রে মেশিন বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাব্বির হোসেন খান, কৃষি কর্মকর্তা আব্দুুল্লাহ আল মামুন, তাড়াশ ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. আনিছুর রহমান, তাড়াশ প্রেসক্লাব সভাপতি অধ্যাপক সাব্বির আহম্মেদ, তাড়াশ রির্পোটার্স ইউনিটির সভাপতি ফারুক মির্জা প্রমূখ।
মসজিদ ভিত্তিক সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ফজলুল হক বলেন, বর্ণমালা খচিত এ টেবিল গুলো কোমলমতি শিশু শিক্ষার্থীদের অনেক উপকারে আসবে। নলকুপ গ্রহনকারী চরদেবীনাথপুর গ্রামের ফেরদৌসী খাতুন ও কুশাবাড়ি গ্রামের আলিফ হোসেন জানান, একটি নলকুপের অভাবে শিশুদ্ধ পানির জন্য আমরা অনেক কষ্টে ছিলাম। কেনার মতো আর্থিক অবস্থা ছিল না। তাই নলকুপ পেয়ে আমরা অনেক আনন্দিত। আজ থেকে আমাদের বিশুদ্ধ পানির অভাব দূর হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর