শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

কমলনগরে নদীর বালু বিক্রির অভিযোগ বিএনপিনেতার বিরুদ্ধে,  হুমকিতে ৫০০ বসতঘর

Reporter Name / ১৮৪ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতির নেতৃত্বে ভুলুয়া নদী থেকে বালু বিক্রির অভিযোগ পাওয়া গেছে।  গত একমাস ধরে তিনি দলের নাম ভেঙে  অবৈধভাবে চওড়ামূল্যে ঠিকাদার ও বসতবাড়ীর কাজে এবালু বিক্রি করে আসছেন। তার এমন কাণ্ডে সর্বস্তরের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। উপজেলা চরকাদিরা ইউনিয়নে ২ নং ওয়ার্ডে ডাক্তার পাড়া এলাকায় এমন ঘটনা ঘটে। এর আগেও তার বিরুদ্ধে ২ থেকে ৩ লাখ ঘনমিটার বালু বিক্রি করার অভিযোগ রয়েছে। উপজেলা প্রশাসন ও  ভূমি অফিসকে আর্থিকভাবে ম্যানেজ করেই অবৈধ একার্যক্রম করে আসছেন তিনি।

 

স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান,  উপজেলা চরকাদিরা ইউনিয়নের ডাক্তারপাড়া এলাকায় গত একমাস ধরে বিএনপির চরকাদিরা ইউনিয়নের সভাপতি  আনোয়ার হোসেন হিরন হাওলাদার ও সেক্রেটারী আবদুর রহিম মেম্বার দুজনে ক্ষমতার প্রভাবে বালু তুলে বিক্রি করছেন। এতে মালেক মেম্বার সড়কের কাঠের ব্রীজ সংলগ্নে প্রায় পাঁচ শতাধিক বসতঘর মারাত্মক হুমকিতে।

 

এছাড়া ৩নং ওয়ার্ডের বিএনপির মহিলা দলের নেত্রী  রেহেনা বেগম, সাবেক ছাত্রদলনেতা  আবুল কালাম আজাদ ও যুবদলনেতা মো. ইউছুফের নেতৃত্বে ভুলুয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে  বালু তুলে দিনের পর দিন বিক্রি করে আসছেন। ভুক্তভোগী মো. আরিফ , মো, ইউছুফ,  খতিজা বেগম ও মোঃ জামাল  উদ্দিন বলেন, ভুলুয়া নদী পাড়ে আমাদের বসতঘর। আমাদের চারদিকে যেভাবে বালু উত্তোলন করছে এতে আমাদের বসতঘর যে কোন সময়ে ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। যারা বালু উত্তোলন করছেন তারাতো বিএনপির নেতা। আমরা তাদের বিরুদ্ধে কথা বলার সাহস নেই। এবিষয়ে  জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।

 

অভিযোগ অস্বীকার করে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিরণ হাওলাদার বলেন, আমরা আমাদের নিজস্ব জায়গা থেকে বালু উত্তোলন করছি। এই জমি আমাদেরই পারিবারিক লোকের জমি। ভুলুয়া নদী থেকে বালু উত্তোলনের প্রশ্নই উঠে না।  বালু উত্তোলনকারীদের অন্যান্যদের একই দাবি। তারা তাদের ক্রয়কৃত জমি ও আত্মীয়স্বজনের জমি থেকে বালু তুলছেন। সরকারি জায়গা থেকে নহে বলে তাদের দাবি।

 

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত উজ জামান বলেন, ভুলুয়া নদী থেকে অবৈধবাবে বালু উত্তোলনের খবর পেয়েছি। এবিষয়ে তাৎক্ষণিক উপজেলা সহকারী কমিশনারকে  ঘটনাস্থলে যাওয়ার জন্য বলেছি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর