শিরোনাম
দেওয়ানগঞ্জে ভুট্টাক্ষেত থেকে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার, চোরাকারবারিরা পালিয়েছে মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় চরম ঝুঁকিতে সাধারণ মানুষ ও যানবাহন

প্রতিবেদকের নাম / ৬৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার কৈউডাঙ্গা এলাকায় রেলক্রসিংয়ে কোনো গেট না থাকায় প্রতিদিনই চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে সাধারণ মানুষ ও যানবাহন। গুরুত্বপূর্ণ এই সড়কটি ভাঙ্গুড়া, চাটমোহর, নওগাঁ, খানমরিচ হয়ে ফরিদপুর, মোহনপুর, উল্লাপাড়া ও সিরাজগঞ্জসহ বিভিন্ন রুটের সংযোগস্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ এই রুট ব্যবহার করে চলাচল করেন। পাশাপাশি আশপাশের অন্তত ১০ থেকে ১২টি গ্রামের কৃষিপণ্য পরিবহনের জন্যও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৈউডাঙ্গা, পাঁচবেতুয়ান, বেতুয়ান, পুইবিল, চক-লক্ষীকোল, আদাবাড়িয়া, তারাপুর, মাগুড়া, দিলপাশার ও বিএলবাড়িসহ বিভিন্ন গ্রামের মানুষ প্রতিদিন ভ্যান, অটো, সিএনজি, ঘোড়ার গাড়ি ও ট্রাকে কৃষিপণ্য আনা-নেওয়া করেন। কিন্তু রেলক্রসিং এলাকায় কোনো গেট বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই তৈরি হচ্ছে প্রাণঘাতী ঝুঁকি।

স্থানীয়রা জানান, ট্রেন আসার সময় কোনো পূর্ব সতর্কতা বা বাধা ব্যবস্থা না থাকায় হঠাৎ দুর্ঘটনার শঙ্কা নিয়ে চলাচল করতে হয়। বিশেষ করে ব্যস্ত সময়গুলোতে এই ঝুঁকি আরও বেড়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো সেখানে কোনো রেলগেট স্থাপন করা হয়নি। ফলে প্রতিনিয়ত তারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

স্থানীয়দের একমাত্র দাবি, এই গুরুত্বপূর্ণ রেলক্রসিং এলাকায় দ্রুত একটি রেলগেট স্থাপন করে সম্ভাব্য দুর্ঘটনা থেকে মানুষের জীবন রক্ষা করা হোক।

তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, যাতে এই গুরুত্বপূর্ণ রুটে নিরাপদ ও স্বাভাবিক চলাচল নিশ্চিত করা যায়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় চরম ঝুঁকিতে সাধারণ মানুষ ও যানবাহন

www.dainikkagoj.com
07 May 2026

ভাঙ্গুড়ার কৈউডাঙ্গায় রেলগেট না থাকায় চরম ঝুঁকিতে সাধারণ মানুষ ও যানবাহন

www.dainikkagoj.com