বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

লংগদুতে কবরস্থানের জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Reporter Name / ২১৯ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

 

রাঙ্গামাটির লংগদুতে বগাচতর ইউনিয়নের পূর্ব মহাজনপাড়া কবরস্থানের জমি দখলের অভিযোগ এনে প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।

 

শনিবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলার ৪ নং বগাচতর ইউনিয়নের পূর্ব মহাজনপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার স্থানীয় বাসিন্দা ইব্রাহিম ও তার স্ত্রী এবং তার ভাতিজা এনএসআই সদস্য সাখাওয়াতের প্রভাবে দীর্ঘদিন ধরে কবরস্থানের জমি দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন। এতে এলাকাবাসীর মধ্যে গভীর উদ্বেগ, উৎকন্ঠা ও অসন্তোষ বিরাজ করছে।

 

মানববন্ধনে বক্তারা বলেন, কবরস্থান মুসলমানদের একটি ধর্মীয় ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ স্থান। এটি সবার জন্য পবিত্র ও অর্পণযোগ্য স্থান হিসেবে সংরক্ষিত থাকা উচিত। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এ দখল প্রক্রিয়া অব্যাহত থাকে, তবে আগামীতে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

 

আয়োজকরা বক্তব্যে বলেন, কবরস্থানের পবিত্রতা রক্ষা ও অবৈধ দখল প্রতিরোধে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন। অতি দ্রুত পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ার করে বক্তারা ।

 

উক্ত মানববন্ধনে মসজিদ কমিটির সভাপতি শাহা আলম, সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম (২), সাবেক ইউপি মেম্বার জমসেদ হাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর