শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল

প্রতিবেদকের নাম / ৭৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

বিশেষ প্রতিনিধিঃ

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নব-নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মে) মোঃ সজল খান-এর নেতৃত্বে এই আনন্দ মিছিলটি ভাঙ্গুড়া উপজেলা গেট থেকে শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ এলাকা হয়ে শরৎনগর বাজারে পৌঁছায়। পরবর্তীতে ভাঙ্গুড়া বাজার ঘুরে পুনরায় হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নব-গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

আনন্দ মিছিল পরবর্তী সমাপনী সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মোঃ সজল খানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, পাবনা জেলা ছাত্রদলের নব-নির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী, গতিশীল এবং গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

তারা আরও বলেন, তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্য, অংশগ্রহণ এবং সক্রিয় ভূমিকার মাধ্যমেই ছাত্রদলকে একটি সুসংগঠিত ও শক্তিশালী সংগঠনে পরিণত করা সম্ভব।

আনন্দ মিছিলে ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক ছাত্রদল নেতাকর্মী অংশগ্রহণ করেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

পাবনার ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল

www.dainikkagoj.com
07 May 2026

পাবনার ভাঙ্গুড়ায় নব-নির্বাচিত আহ্বায়ক কমিটিকে ছাত্রদলের শুভেচ্ছা ও আনন্দ মিছিল

www.dainikkagoj.com