শিরোনাম
পটিয়ায় বন্যাদুর্গত ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ দুই মাস পর মধ্যপাড়া পাথর খনিতে ফের পাথর উত্তোলন শুরু, কাজে ফিরেছেন শত শত শ্রমিক ভালুকায় উদ্দীপন কুমির খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী, বাণিজ্যিক সম্ভাবনার ওপর গুরুত্বারোপ ভাঙ্গুড়ায় মাদকসেবনের দায়ে ৬ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আত্মসাৎ হওয়া ২৫ লাখ টাকার ‘ফ্রেশ’ সয়াবিন তেল উদ্ধার, ট্রাকচালক গ্রেফতার সোনারগাঁয়ে শপিং মলে চুরির রহস্য উদঘাটন, আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার বারহাট্টায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দামুড়হুদায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ এলাকা সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশনের উদ্যোগে নতুন লাখপতিদের অনুদান, শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান জেনারেল শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশকে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে আলোচিত শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া এলাকায় নিহত শিশু রাকিকা আক্তার রাকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। এ সময় নেতারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিতের দাবি জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জেলা প্রচার সম্পাদক ও বগুড়া-৩ আসনে দলটির মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, আদমদীঘি উপজেলা জামায়াতের আমির হাফেজ আতোয়ার হোসেন, উপজেলা সেক্রেটারি গোলাম রব্বানী, নায়েবে আমির ইউনুছ আলী, সান্তাহার পৌর জামায়াতের সেক্রেটারি মির্জা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় নূর মোহাম্মাদ আবু তাহের বলেন, “নির্মমভাবে একটি নিষ্পাপ শিশুকে হত্যার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “পরিবারটি সম্মতি দিলে রাকা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা ও ব্যয়ভার আমরা সাংগঠনিকভাবে বহন করতে প্রস্তুত। পরিবারের যে কোনো প্রয়োজনে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 June 2026

শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি

www.dainikkagoj.com
18 June 2026

শিশু রাকা হত্যাকাণ্ডে শোকাহত পরিবারে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ন্যায়বিচারের দাবি

www.dainikkagoj.com